ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

গাজায় ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ১৯ হাজার ৬৬৭

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৩:০৩, ১৯ ডিসেম্বর ২০২৩
গাজায় ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ১৯ হাজার ৬৬৭
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি সেনাদের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৯ হাজার ৬৬৭ জনে দাঁড়িয়েছে।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

গত ৭ অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। দুই মাসেরও বেশি সময় ধরে চলা এ যুদ্ধে প্রতিদিনই শত শত মানুষ নিহত হচ্ছেন। যে সংখ্যা এখন ২০ হাজার অতিক্রম করার দ্বারপ্রান্তে রয়েছে।

Advertisement

এই একই সময়ের মধ্যে ফিলিস্তিনের দখলকৃত পশ্চিমতীরে ৩০১ জন ফিলিস্তিনি ইসরায়েলি সেনা অথবা অবৈধ বসতিস্থাপনকারীদের হাতে প্রাণ হারিয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, হামাস ও ইসরায়েলের মধ্যে চলমান এ যুদ্ধে প্রায় ২০ হাজার মানুষ নিহত হওয়ার পাশাপাশি আহত হয়েছেন ৫২ হাজার ৫৮৬ জন। যদিও এ সংখ্যা আরো অনেক বেশি বলে আশঙ্কা করা হয়। কারণ ইসরায়েলিদের হামলায় ধসে পড়া ভবনের নিচে প্রায় ৮ হাজার মানুষ আটকে পড়ে আছেন।

অপরদিকে হামাসের হামলায় প্রাণ হারিয়েছেন প্রায় ১ হাজার ২০০ বেসামরিক ইসরায়েলি। আহত হয়েছেন ৮ হাজার ৭৩০ জন।

যুদ্ধে ইসরায়েলের প্রায় ৫০০ সেনা নিহত হয়েছেন। ইসরায়েলিদের দাবি তাদের হামলায়, হামাসের ৫ হাজারের বেশি যোদ্ধা প্রাণ হারিয়েছেন।

গাজায় ইসরায়েলের নির্বিচার বোমা হামলার ভয়াবহতার তীব্রতা বাড়ায়; আন্তর্জাতিক সম্প্রদায় এখন যুদ্ধবিরতির দাবি জানাচ্ছে। আজ মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আবারও যুদ্ধবিরতির প্রস্তাব উত্থাপিত হবে।

সূত্র: আল-জাজিরা

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!