গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
মন্ত্রণালয়ের এক সংক্ষিপ্ত বিবৃতির বরাত প্রতিবেদনে বলা হয়েছে, জাবালিয়ায় বাড়িগুলোতে দখলদার ইসরায়েলী হামলায় ৫০ জন শহীদ হয়েছে। রোববার থেকে অঞ্চলটিতে মৃতের সংখ্যা বেড়ে ১১০জনে দাঁড়িয়েছে।
.png)
মন্ত্রণালয় বলেছে, গত ৭ অক্টোবর হামাসের অতর্কিত হামলার পর গাজায় প্রতিশোধমূলক ইসরায়েলি হামলা শুরু করার পর থেকে কমপক্ষে ১৯ হাজারেরও বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এদের বেশিরভাগই নারী ও শিশু।