ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

নৃশংস হত্যার পর লাশের পাশেই খুনির নাচ, ভিডিও ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৪৫, ২৪ নভেম্বর ২০২৩
নৃশংস হত্যার পর লাশের পাশেই খুনির নাচ, ভিডিও ভাইরাল
ছবি: সংগৃহীত

ভারতের দিল্লিতে মাত্র ৩৫০ টকার জন্য ১৮ বছরের এক যুবককে বারবার ছুরিকাঘাত করেছে ১৬ বছরের এক মদ্যপ কিশোর। ঐ ঘটনার পর রক্তাক্ত শরীরের পাশে নাচতে দেখা গেছে আক্রমণকারী কিশোরের। সিসি ক্যামেরায় ধরা পড়েছে এসব দৃশ্য।

গত মঙ্গলবার রাতে উত্তর-পূর্ব দিল্লির ওয়েলকাম এলাকায় ১৬ বছরের এক কিশোর ১৮ বছরের আরেক কিশরকে ধরে দুপাশের বাড়ি ঘেরা একটি সরু গলিতে টেনে নিয়ে যায়।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, গলিতে টেনে নেয়ার পর কিশোরটি কিছুক্ষণের জন্য ক্যমেরা থেকে অদৃশ্য হয়ে যায়। পরে সে ফিরে আসে এবং ফের ছুরিকাঘাত শুরু করে। এ সময় নির্বিচারে ছেলেটির মুখ ও কানে ছুরি দিয়ে আঘাত করে। এক পর্যায়ে হাঁটু গেড়ে নির্যাতিতার ঘাড় ও মাথা কেটে ফেলে ঐ কিশোর। সে নির্যাতিতার মাথায় লাথিও মারে। পরে নিথর দেহের পাশে কয়েক সেকেন্ডের জন্য নাচতে শুরু করে এবং রক্তে ভেজা দেহটি টেনে অন্যত্র নিয়ে যায়।

Advertisement

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত কিশোর প্রথমে নিহতের শ্বাসরোধ করে। সে অজ্ঞান হয়ে পড়লে তাকে একটি সংকীর্ণ রাস্তার দিকে টেনে নিয়ে যায়। পরে নির্দয়ভাবে তাকে বেশ কয়েকবার ছুরিকাঘাত করে তার কাছ থেকে ৩৫০ টাকা চুরি করে নিয়ে যায়।

এদিকে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে।

উত্তর পূর্ব দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার বলেছেন, একজন সাধারণ ডাকাত টাকা নিয়ে চলে যাবে। কিন্তু এক্ষেত্রে জানি না তার মাথায় কি এসেছিল। সে নিহতকে বেশ কয়েকবার ছুরিকাঘাত করেছে। একজন প্রাপ্তবয়স্ক হিসেবে অভিযুক্তকে বিচার করার জন্য আদালতে আবেদন করবে পুলিশ।

তিনি আরো বলেন, আমি নিজে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করেছি। ঘটনার পেছনের কারণ জিজ্ঞাসা করলে সে জানিয়েছে, সে নিহতের কাছ থেকে টাকা ছিনিয়ে নিতে চেয়েছিল।

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত কিশোর এর আগেও ২০২২ সালে ডাকাতির উদ্দেশ্যে করা এক খুনের মামলায় জড়িত ছিল। খুনের ঘটনাটি একই এলাকায় হয়েছিল।

সূত্র: ইন্ডিয়া টুডে

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!