ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ মজার খবর ]

গাঁজা খেয়ে মাতাল ভেড়ার পাল

মজার খবর ডেস্ক
প্রকাশিত: ১৫:৩১, ১৪ নভেম্বর ২০২৩
গাঁজা খেয়ে মাতাল ভেড়ার পাল
ছবি: অন্তর্জাল

সম্প্রতি ভয়াবহ দাবানলে বিপর্যস্ত হয়েছে গ্রিস। এরপর বন্যায় বিনষ্ট হয় বিশাল এলাকার কৃষিজমি। ফলে দেশটিতে দেখা দেয় গবাদিপশুর খাদ্যসংকট। আর এমন পরিস্থিতিতে ঘাসের সন্ধানে বিভিন্ন এলাকার ক্ষেত চষে বেড়াতে দেখা যায় গবাদিপশুর অনেক পালকে। তেমনই একটি ভেড়ার পাল ঘাসের সন্ধানে বেরিয়ে হামলে পড়ে গাঁজাক্ষেতে। পরে ভেড়াগুলো মাতাল হয়ে অদ্ভুত আচরণ শুরু করলে গাঁজা খাওয়ার বিষয়টি সামনে আসে।

সংবাদমাধ্যম জানিয়েছে, ঘাস খুঁজতে গিয়ে গাজা ক্ষেতের বিরাট অংশ খেয়ে নিয়েছে ভেড়ার পালটি। এরপর শুরু করেছে অদ্ভুত আচরণ। এসব গাঁজা গ্রিনহাউসের ভেতরে ওষুধ হিসেবে চাষ করা হয়েছিল।

গাঁজার ক্ষেতটির মালিক জানান, ঘূর্ণিঝড় ড্যানিয়েলের আঘাত ও দাবদাহের কারণে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এরপর যা অবশিষ্ট ছিল তা ভেড়ার পাল শেষ করে দিয়েছে।

Advertisement

দ্য নিউজপেপার ডট জিআর জানিয়েছে, মধ্য গ্রিসের থেসালিতে বন্যার পানিতে প্লাবিত এলাকায় ভেড়ার পাল চষে বেড়াচ্ছিল। এরপর এগুলো অলমিরোস শহরের কাছে গ্রিনহাউসে ঢুকে পড়ে। ভেড়ার পালটি সেখানকার অন্তত ১০০ কেজি গাঁজা খেয়ে ফেলেছে।

ক্ষেতের মালিক দ্য নিউজপেপার ডট জিআরকে বলেন, ‘আমি হাসব নাকি কাঁদব আসলেই জানি না। এমনিতে দাবদাহ ও বন্যার কারণে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এরপর যা অবশিষ্ট ছিল তার সেখানে ভেড়ার পাল ঢুকে সব খেয়ে ফেলেছে। এখন আমি বুঝছি না আসলেই আমার কী বলা উচিত’।

মেষপালকদের একজন জানান, হঠাৎ ভেড়ার পালটি অদ্ভুত আচরণ শুরু করে। প্রথমে তারা এর কারণ বুঝতে পারেননি। পরে অবশ্য গাঁজার ক্ষেত খেয়ে ফেলায় বিষয়টি সামনে আসে।

ডেইলি-বাংলাদেশ/জিআর
লিংক সফলভাবে কপি হয়েছে!