ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

প্রাইভেটকারসহ ১০টি স্কুটার পিষে দিলো নিয়ন্ত্রণহীন বাস

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:২৩, ৪ নভেম্বর ২০২৩
প্রাইভেটকারসহ ১০টি স্কুটার পিষে দিলো নিয়ন্ত্রণহীন বাস
ছবি: সংগৃহীত

প্রাইভেটকারসহ রাস্তায় দাঁড়িয়ে থাকা ১০টি বাইক ও স্কুটারকে পিষে দিয়েছে দ্রুত গতিতে ছুটে আসা নিয়ন্ত্রণহীন একটি বাস। এ ঘটনায় একজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে আরো একজন।

শনিবার (৪ নভেম্বর) ভারতের দিল্লিতে দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। সিসিটিভির ফুটেজে এ দুর্ঘটনার দৃশ্য ধরা পড়ে।

ফুটজে দেখা যায়, ইলেকট্রিক ওই বাসটি একটি প্রাইভেটকারকে ধাক্কা দিয়ে নিয়ে যাচ্ছে, পরে বাসটি বাইক ও স্কুটারগুলোকে ধাক্কা দেয়।

Advertisement

বাস চালক নিয়ন্ত্রণ হারালে এ ঘটনা ঘটে। পুলিশ ওই বাস চালককে আটক করেছে এবং দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে।

গত মাসে ভারতের দিল্লিতে এ ধরনের একটি দুর্ঘনা ঘটে। এতে ৩৬ বছর বয়সী একজনের মৃত্যু হয়। পরে স্থানীয়রা বাস চালককে আটক করে পুলিশে দেয়।

সূত্র: এনডিটিভি

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!