সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, আমেরিকান এয়ারলাইন্স, এয়ার ফ্রান্স, লুফথাসা, এমিরেটস এবং রায়ানিয়ার তেল আবিবের গুরিয়ন এয়ারপোর্ট থেকে ফ্লাইট পরিচালনা করছিল। বর্তমানে সেগুলো বন্ধ রাখা হয়েছে। তবে ইসরায়েলের দ্বিতীয় বৃহৎ বিমানবন্দর ইলট থেকে কোনো বাণিজ্যিক ফ্লাইট বন্ধ করা হয়নি। এই বিমানবন্দরটি লোহিত সাগরের কাছে অবস্থিত।
রোববার (৮ অক্টোবর) ইসরায়েলের পতাকা বহনকারী এলআল জানায়, তেল আবিব নিজস্ব সক্ষমতায় কিছু ফ্লাইট চালু রেখেছে এবং আন্তর্জাতিক ফ্লাইটগুলো বাতিল করেছে।
.png)
একজন মুখপাত্র বলেন, আমরা এমন সব ফ্লাইট বন্ধ করতে পারি যেখানে কোনো ইসরায়েলি নেই।
ফাইট বাতিল হওয়ায় অনেক এয়ারলাইন্স যাত্রীদের কোনো ধরনের চার্জ ছাড়াই টিকেট পরিবর্তনের আহ্বান জানিয়েছে।
গত শনিবার (৭ অক্টোবর) ইসরায়েলে ভয়াবহ হামলা চালায় হামাস। এরপর থেকেই ইসরায়েল ছাড়া বহু মানুষ তেল আবিরের গুরিয়ান বিমানবন্দরে জড়ো হন। অনেক ফ্লাইট বাতিল হওয়ায় তারা বিপাকে পড়েছেন।