ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

‘নতুন আরো ইসরায়েলি সেনা বন্দি করেছে হামাস’

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:৩১, ৯ অক্টোবর ২০২৩
‘নতুন আরো ইসরায়েলি সেনা বন্দি করেছে হামাস’
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইজাদ্দিন আল-কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবায়দা বলেছেন, তারা নতুন করে আর একদল ইসরায়েলি সেনাকে বন্দি করতে সক্ষম হয়েছেন। তিনি জানান, দখলদার ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনি যোদ্ধাদের বিশাল আকারের সামরিক অভিযান এখনো চলছে।

রোববার রাতে এক রেকর্ড করা বিবৃতিতে তিনি এই তথ্য জানান। আল-কাসসাম ব্রিগেডের মুখপাত্র বলেন, অভিযানের দ্বিতীয় দিন রোববার তারা ইসরায়েলের একদল সেনাকে আটক করতে সক্ষম হন এবং তাদেরকে বন্দি করে গাজা উপত্যকায় নিয়ে যাওয়া হয়।

তিনি আরো জানান, শনিবার ফিলিস্তিনি যোদ্ধাদের হাতে আটক হওয়ার পর একদল ইসরায়েলি সেনা তাদেরই কয়েকজন সহকর্মীকে গুলি করে হত্যা করেছে এবং এ বিষয়ে হামাসের হাতে রেকর্ড করা ভিডিও রয়েছে।

Advertisement

হামাসসহ ফিলিস্তিনের আরো কয়েকটি প্রতিরোধকামী সংগঠন শনিবার সকাল থেকে ইসরায়েলের দখলদারিত্বের বিরুদ্ধে বিশালাকারের সামরিক অভিযান শুরু করে। অভিযানে এ পর্যন্ত কয়েকশ’ সেনাসহ ৭০০ ইসরায়েলি নিহত হয়েছে। এছাড়া, আরো ৭০০'র বেশি সেনা ও অবৈধ বসতি স্থাপনকারী ইহুদিবাদী নিখোঁজ রয়েছে।

এক টেলিভিশন সাক্ষাৎকারে ইসলামি জিহাদ আন্দোলনের মহাসচিব জিয়াদ আল-নাখালা জানান, ইসরায়েলি কর্তৃপক্ষ যে বন্দির সংখ্যা বলছে, প্রকৃত সংখ্যা তার চেয়ে অনেক বেশি। শুধু আমাদের হাতেই ৩০ জনের বেশি সেনা বন্দি রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!