মঙ্গলবার ফিলিস্তিনি ভূখণ্ডে নিযুক্ত সৌদি আরবের অনাবাসিক রাষ্ট্রদূত নায়েফ আল-সুদাইরির নেতৃত্বে প্রতিনিধিদলটি জর্ডান থেকে স্থলবন্দর রামাল্লায় পৌঁছেছে।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তাকে অভ্যর্থনা জানাবেন ফিলিস্তিনের শীর্ষ কূটনীতিক রিয়াদ আল মালিকি। এরপর তিনি ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গেও সাক্ষাৎ করবেন।
.png)
১৯৯৩ সালে ঐতিহাসিক অসলো চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর এটিই সৌদি প্রতিনিধিদলের প্রথম পশ্চিমতীর সফর।
আল-সুদাইরি বর্তমানে জর্ডানে সৌদি আরবের রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত আছেন। গত আগস্টে তিনি ফিলিস্তিনের অনাবাসিক রাষ্ট্রদূত আর জেরুজালেমের কনসাল জেনারেল হিসাবে নিযুক্ত হয়েছিলেন।