ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইসরায়েলি বাহিনীর গুলিতে ২ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:৩৩, ২৪ সেপ্টেম্বর ২০২৩
ইসরায়েলি বাহিনীর গুলিতে ২ ফিলিস্তিনি নিহত
ছবি: সংগৃহীত

পশ্চিম তীরে দখলদার ইসরায়েলি বাহিনীর গুলিতে দুই ফিলিস্তিনি নিহত হয়েছে।

রোববার (২৪ সেপ্টেম্বর) অঞ্চলটির তুলকারেম শহরের একটি শরণার্থী শিবিরে অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। সে সময় তাদের ছোঁড়া গুলিতে দুই ফিলিস্তিনি নিহত হয়।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অভিযানের সময় ইসরায়েলি বাহিনীর গুলিতে দুই ফিলিস্তিনি নিহত হয়। তাদের পরিচয় জানানো হয়েছে। নিহতরা হলেন-আসিদ আবু আলি (২১) এবং আবদুলরাহমান আবু দাঘাশ (৩২)। ইসরায়েলি অভিযানে ওই শরণার্থী শিবিরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

Advertisement

এর আগে চলতি মাসের শুরুতে নুর শামস শরণার্থী শিবিরে অভিযানের সময় ২১ বছর বয়সী আয়েদ শামিহ খালেদ আবু হার্ব নামে ২১ বছর বয়সী এক তরুণকে হত্যা করে ইসরায়েলি বাহিনী।

পশ্চিম তীরে ৩০ লাখ ফিলিস্তিনি নাগরিকের বসবাস। ওই অঞ্চলে প্রায়ই অভিযানের নামে ফিলিস্তিনিদের ওপর বর্বর হামলা চালাচ্ছে ইসরায়েল। এতে বহু প্রাণহানির ঘটনা ঘটছে।

জাতিসংঘের এক বিবৃতিতে জানানো হয়েছে যে, ২০২৩ সালে সবচেয়ে বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত দুই শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে। একই সময়ে কমপক্ষে ৩৫ ইসরায়েলি নিহত হয়েছে।

এর আগে গত ২০ সেপ্টেম্বর দখলকৃত পশ্চিম তীরে অভিযানের সময় ইসরায়েলি বাহিনীর গুলিতে তিন ফিলিস্তিনি নিহত হয়। এছাড়া অবরুদ্ধ গাজা উপত্যকায় পৃথক একটি ঘটনায় আরও এক ফিলিস্তিনি নিহত হয়।

গত মঙ্গলবার পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে অভিযান চালায় ইসরায়েল। সে সময় ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা জানান, অভিযানে আরও প্রায় ২০ জন আহত হয়েছে। তবে নিহতদের পরিচয় জানা যায়নি।

সূত্র: আল-জাজিরা

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!