সুপারমার্কেটের ভেতরে থাকা সিসিটিভি ক্যামেরায় দেখা যায়, বাবা যখন প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটায় ব্যস্ত, তখন জুস নেবে বলে সেখানকার একটি ফ্রিজ খুলতে যায় মেয়েটি। ফ্রিজের দরজা খুলতে চেষ্টা করার সময় সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে।
একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ঘটনার সময় শিশু মেয়েটির বাবা তার পাশেই ছিলেন। পরে তাকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে কাছের একটি হাসপাতালে নিয়ে যান। যদিও সেখানে ওই মেয়েকে মৃত ঘোষণা করা হয়।
.png)
জানা গেছে, ঘটনার একটি কথিত ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে এবং স্থানীয় কিছু টিভি চ্যানেলও সেটি সম্প্রচার করে।
সেই ভিডিও ফুটেজে দেখা গেছে, শিশুকন্যাটি তার বাবার পাশেই দাঁড়িয়ে আছে। তার বাবা পাশের একটি রেফ্রিজারেটরে কিছু জিনিসপত্র খুঁজতে ব্যস্ত ছিলেন। সেই সময় ছোট্ট মেয়েটিকে তার ডান পাশের রেফ্রিজারেটরটি খোলার চেষ্টা করতে দেখা যায়। প্রথমে সে ফ্রিজের দরজাটা খুলতে পারেনি। কিন্তু একপর্যায়ে কয়েক সেকেন্ডের মধ্যে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়।
এদিকে শিশুটি যে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে, সেই বিষয়টি প্রথমে তার বাবা বুঝতেই পারেননি। পাশের ফ্রিজটি থেকে প্রয়োজনীয় জিনিসপত্র বের করার পর, তার নজর যায় মেয়ের দিকে। শিশুটিকে ওই অবস্থায় ফ্রিজের সঙ্গে আটকে থাকতে দেখে তিনি দ্রুত মেয়েকে কোলে তুলে নেন।