ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

জিম্বাবুয়েতে বিমান বিধ্বস্তে নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:৪৭, ৩০ সেপ্টেম্বর ২০২৩
জিম্বাবুয়েতে বিমান বিধ্বস্তে নিহত ৬
সংগৃহীত ছবি

জিম্বাবুয়েতে একটি মাইনিং কোম্পানির মালিকানাধীন ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। শুক্রবারে ঘটা এ দুর্ঘটনায় বিমানে থাকা ৬ জন যাত্রী মারা গেছেন বলে জানিয়েছেন দেশটির বিমান কর্তৃপক্ষ।  

জিম্বাবুয়ের সিভিল এভিয়েশন অথরিটির পরিচালক এলিজা চিঙ্গোশো জানিয়েছেন, বিমানটি জিম্বাবুয়ের রিওজিম লিমিটেডের ছিল। এটি দক্ষিণ-পশ্চিম জিম্বাবুয়ের মুরোওয়া ডায়মন্ডস খনির কাছে বিধ্বস্ত হয়। 

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, বিমানটি সেসনা ছোট বিমান।

Advertisement

রিওজিম পূর্বে ব্রিটিশ-অস্ট্রেলিয়ান মাইনিং গ্রুপ রিও টিন্টোর অংশ ছিল কিন্তু এখন সম্পূর্ণ জিম্বাবুয়ের মালিকানাধীন।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!