ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

নাগর্নো-কারাবাখে জ্বালানি ডিপোতে বিস্ফোরণ, নিহত বেড়ে ১৭০

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:১৬, ২৯ সেপ্টেম্বর ২০২৩
নাগর্নো-কারাবাখে জ্বালানি ডিপোতে বিস্ফোরণ, নিহত বেড়ে ১৭০
ছবি: সংগৃহীত

আজারবাইজানের নাগর্নো-কারাবাখ অঞ্চলের একটি জ্বালানি ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১৭০ জনে দাঁড়িয়েছে।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) অঞ্চলটির স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আর্মেনপ্রেস।

এর আগে জ্বালানি ডিপোটিতে বিস্ফোরণে ২০ জন নিহত এবং শতাধিক আহত হওয়ার কথা বলেছিল স্থানীয় আর্মেনীয় কর্তৃপক্ষ। এ ঘটনায় প্রায় ৩০০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানানো হয়েছিল। তাদের মধ্যে অনেক জনের অবস্থা গুরুতর ছিল।

Advertisement

এরপর গত মঙ্গলবার সন্ধ্যায় কারাবাখ কর্তৃপক্ষের ৬৮ জন নিহত হওয়ার ঘোষণা দিয়েছিল। এরপর মৃতের সংখ্যা দ্রুত বেড়েছে। বিস্ফোরণস্থলে উদ্ধার কাজ অব্যাহত রয়েছে।

গত সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় স্টেপানাকার্টের প্রধান শহরে কী কারণে এই বিস্ফোরণটি ঘটেছিলো তা এখনো স্পষ্ট নয়।

গত সপ্তাহে আজারবাইজানের নাগর্নো-কারাবাখ দখলের পর থেকে ইয়েরেভানে আর্মেনীয় সরকার যুদ্ধের ফলে গৃহহীনদের সরিয়ে নেয়ার পরিকল্পনা ঘোষণা করে। এরপর হাজার হাজার মানুষ এলাকা ছেড়ে চলে গেছে।

বৃহস্পতিবার সকাল পর্যন্ত এক লাখ ২০ হাজার জাতিগত আর্মেনীয়দের মধ্যে ৮৫ হাজার ৭০০ জনেরও বেশি মানুষ  নাগোর্নো-কারাবাখ ছেড়ে আর্মেনিয়ায় প্রবেশ করেছে।

সূত্র: রয়টার্স

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!