ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

মাত্র ৭ মিনিটে হবে ক্যান্সারের চিকিৎসা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:১৩, ৩১ আগস্ট ২০২৩
মাত্র ৭ মিনিটে হবে ক্যান্সারের চিকিৎসা
ছবি: সংগৃহীত

ব্রিটেনের বিজ্ঞানীরা এমন একটি ইনজেকশন উদ্ভাবন করেছেন যা ক্যানসার রোগীদের মাত্র ৭ মিনিটের মধ্যে চিকিৎসা দিতে সক্ষম হবে।

সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ব্রিটেনের সরকারি ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস) বিশ্বের প্রথম এমন কিছু আবিষ্কার করেছে। এর ফলে একটি মাত্র ইনজেকশন দিয়ে স্বল্প সময়ে দেশের শত শত ক্যানসার রোগীর চিকিৎসা দেওয়া এবং চিকিৎসার সময় তিন চতুর্থাংশ কমিয়ে দিতে পারা সম্ভব।

এনএইচএস বলছে, এখন ক্যানসার রোগীদের ইমিউনোথেরাপির সাহায্যে চিকিত্সা করা যেতে পারে। ইমিউনোথেরাপিতে রোগীর ত্বকের নিচে ইনজেকশন দেওয়া হয়। এ জন্য এখন অনেক রোগীকে ইনজেকশন দেওয়ার প্রস্তুতি চলছে এবং শিগগিরই এর ফলাফল প্রকাশ করা হবে।

এই ইনজেকশনগুলো হলো অ্যাটেজোলিজুমাব যা টেসেন্ট্রিক নামেও পরিচিত। রোগীদের শিরাপথে এগুলো দেওয়া হবে। তাছাড়া ড্রিপেও ব্যবহার করা যেতে পারে। ওষুধটি ইনজেক্ট করতে এবং শিরায় পৌঁছাতে আধ ঘণ্টা থেকে ১ ঘণ্টা সময় লাগবে কারণ ইনজেকশনটি ধীরে ধীরে শিরায় পৌঁছাবে। এই ওষুধের প্রভাব শরীরে শুরু হতে ইনজেকশন দেওয়ার পর থেকে মাত্র ৭ মিনিটের মত সময় লাগবে।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!