ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

বন্ধুর মেয়েকে মাদক খাইয়ে ধর্ষণ করতেন সরকারি কর্মকর্মকর্তা!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:২৭, ২২ আগস্ট ২০২৩
বন্ধুর মেয়েকে মাদক খাইয়ে ধর্ষণ করতেন সরকারি কর্মকর্মকর্তা!
ছবি: প্রতীকী

ভারতের রাজধানী দিল্লির এক সরকারি কর্মকর্মকর্তার বিরুদ্ধে নিজের বন্ধুর কিশোরী মেয়েকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে।

পুলিশের তদন্তে জানা গেছে, প্রতিবার ধর্ষণের আগে বন্ধুর মেয়েকে মাদক খাওয়াতেন অভিযুক্ত সেই কর্মকর্তা। এমনও হয়েছে যে, ঘুম ভাঙার পর কিশোরী তার সারা শরীরে আঘাতের চিহ্নও দেখতে পেয়েছিল।

পুলিশ সূত্রে খবর, কিশোরীর যখন ১৪ বছর বয়স, সেই সময় তার বাবার যখন মৃত্যু হয়। ২০২০ সালে বাবার মৃত্যু পর অবসাদে ভুগছিল কিশোরী। সেই সময় তাকে ওই সরকারি কর্মকর্তা তথা কিশোরীর বাবার বন্ধু হিসাবে পরিচিত প্রেমোদয় খাখার বাড়িতে রাখা হয়েছিল। সেখানে থেকেই পড়াশোনা করছিল সে। প্রেমোদয়কে কিশোরী ‘মামা’ বলে ডাকত।

Advertisement

পুলিশ আরো জানিয়েছে, কিশোরীকে প্রথম বার ধর্ষণ করা হয়েছিল ২০২০ সালের ৩১ অক্টোবর। তার ঠিক কয়েক দিন আগেই প্রেমোদয়ের বাড়িতে কিশোরীকে রেখে এসেছিলেন তার মা।

কিশোরীর মা পুলিশের কাছে দাবি করেছেন, সরকারি কর্মকর্তা অর্থাৎ তার স্বামীর বন্ধু আশ্বস্ত করেছিলেন যে, কিশোরীর খেয়াল রাখবেন। শুধু তাই-ই নয়, তার বাড়িতে নিরাপদেই থাকবে।

দিল্লি হাসপাতালে কিশোরীর কাউন্সেলিং চলাকালীন সমস্ত বিষয়টি প্রকাশ্যে আসে। বাবার মৃত্যুতে একেই অবসাদে ভুগছিল কিশোরী, সেই সঙ্গে তার উপর শারীরিক অত্যাচার হওয়ায় একাধিক বার ‘প্যানিক অ্যাটাক’-এর শিকার হয় সে। তদন্তে এমনই তথ্য প্রকাশ্যে এসেছে।

এই ঘটনায় খাখা দম্পতিকে এরইমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু তদন্তে তারা কোনও রকম সহযোগিতা করছেন না বলে দাবি তদন্তকারীদের। এমনকি, তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ মিথ্যা বলেও দাবি করছেন অভিযুক্ত সরকারি কর্মকর্তা। তবে পুলিশ এই ঘটনায় তদন্তে কোনও রকম ফাঁক রাখতে চাইছে না।

সূত্র: এনডিটিভিআনন্দবাজার

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
ট্যাগ: ধর্ষণ ভারত
লিংক সফলভাবে কপি হয়েছে!