ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মোবাইলে প্রেম, দেখা করতে গিয়ে ধর্ষণের শিকার তরুণী 

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩৩, ১৬ আগস্ট ২০২৩
মোবাইলে প্রেম, দেখা করতে গিয়ে ধর্ষণের শিকার তরুণী 
কালিহাতী থানা। ফাইল ফটো

মোবাইলে প্রেম করে প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী। ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভার পৌলি এলাকায়। 

গত ১২ আগস্ট (সোমবার) দুপুরে ওই এলাকার পরিত্যক্ত ঘরে ধর্ষণের শিকার হয় ওই তরুণী। ধর্ষণে জড়িত ধর্ষকের একবন্ধুকে গ্রেফতার করেছে পুলিশ। তবে ঘটনা প্রধান আসামি প্রেমিক মোহাম্মদ আলী পলাতক রয়েছেন। 

গ্রেফতারকৃত মো. সোহেল রানা উপজেলার এলেঙ্গা পৌরসভার ফটিকজানী এলাকার মো. শাজাহানের ছেলে। 

Advertisement

কালিহাতী থানার এসআই মো. সাজ্জাদ হোসেন জানান, টাঙ্গাইল সদর উপজেলার এক তরুণীর সঙ্গে কালিহাতী উপজেলার মহেলা গ্রামের সেকান্দার আলীর ছেলে মোহাম্মদ আলীর সঙ্গে মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত সোমবার দুপুরে ভুক্তভোগী তরুণীকে বিয়ের কথা বলে নিয়ে আসে প্রেমিক মোহাম্মদ আলী। পরে ওই তরুণীকে উপজেলার পৌলী এলাকায় একটি পরিত্যক্ত ঘরে নিয়ে ধর্ষণ করে প্রেমিক মোহাম্মদ আলী। ধর্ষণের পর প্রেমিকের বন্ধু সোহেলের কাছে ওই তরুণীকে রেখে চলে যায় মোহাম্মদ আলী। পরে সোহেলও ওই তরুণীকে ধর্ষণ করে। এ সময় ভুক্তভোগীর অস্বাভাবিক আচরণ দেখে স্থানীয়দের সন্দেহ হলে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ভুক্তভোগীকে উদ্ধার ও প্রেমিকের বন্ধু সোহেল রানাকে আটক করে থানায় নিয়ে আসা হয়। 

তিনি আরো জানান, ধর্ষণের শিকার ওই তরুণীর বাবা বাদী হয়ে কালিহাতী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে আটককৃত সোহেল রানাকে বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। মামলার অভিযুক্ত প্রধান আসামি মোহাম্মদ আলীকে গ্রেফতারের অভিযান চলছে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!