ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মোবাইলে প্রেম, বিয়ের নামে প্রেমিকাকে মদ খাইয়ে বন্ধুদের নিয়ে গণধর্ষণ

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১৩, ১৭ আগস্ট ২০২৩
মোবাইলে প্রেম, বিয়ের নামে প্রেমিকাকে মদ খাইয়ে বন্ধুদের নিয়ে গণধর্ষণ
গ্রেফতারকৃত নূর আলম ওরফে রনি

চট্টগ্রামের মীরসরাই উপজেলায় প্রেমিকাকে মদ খাইয়ে বন্ধুদের নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি নূর আলম ওরফে রনিকে গ্রেফতার করেছে র‌্যাব।

বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার। এর আগে, মঙ্গলবার ঢাকার দক্ষিণখান থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, মোবাইলে ফেনীর ছাগলনাইয়া উপজেলার সাগরের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ওই তরুণীর। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে গত ১৮ জুলাই ওই তরুণীকে নিয়ে এসে ফেনীর পরশুরামের একটি বাড়িতে নিয়ে আটকে রাখেন প্রেমিক ও তার বন্ধুরা। পরে সেখানে জোরপূর্বক ইয়াবা ও মদ পান করিয়ে প্রেমিক সাগর ও তার চার বন্ধু ওই তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ করেন। এমনকি মোবাইলে ধারণ করে রাখেন সেই ভিডিও।

Advertisement

ঘটনায় প্রায় ১২ দিন পর গত ৩০ জুলাই মামলা করেন ওই তরুণী। পরে আদালতের নির্দেশে পরশুরাম থানার ওসি রনিকে প্রধান আসামি করে সাগর, রিপন, আরিফ ও সাকিব মুন্সীর বিরুদ্ধে মামলাটি রেকর্ড করেন। মঙ্গলবার ঢাকার দক্ষিণখান থেকে ওই মামলার প্রধান আসামি নূর আলম ওরফে রনিকে গ্রেফতার করেছে র‌্যাব।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!