সোমবার (২১ আগস্ট) মাউই কাউন্টি মেয়র রিচার্ড বিসেন জানান, এ পর্যন্ত দাবানলে ১১৪ জন মারা গেছে। এছাড়া নিখোঁজের তালিকায় থাকা আরো এক হাজার ২০০ জনকে জীবিত ও নিরাপদ অবস্থায় উদ্ধার করা হয়েছে।
দুর্গত দ্বীপটিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সফর করার কথা রয়েছে। দাবানলে মাউইর বিশাল এলাকা বিশেষ করে ঐতিহাসিক শহর লাহাইনা ধ্বংস হয়ে গেছে। হাওয়াইর ইতিহাসে এই দাবানলকে সবচেয়ে ভয়ংকর হিসেবে বিবেচনা করা হচ্ছে।
.png)
বিশেষজ্ঞরা বলছেন, বাজে ভাবে পুড়ে যাওয়ায় ভুক্তভোগীদের অনেককে সনাক্ত করতে আরো কয়েক মাস লেগে যেতে পারে।
সূত্র: বিবিসি