রোববার বিকেলে খাইবার পাখতুনখোয়ার বাজুয়ার বিভাগে এ ঘটনা ঘটে।
জেইউই-এফের জ্যেষ্ঠ নেতা হাফিজ হামদুল্লাহ বলেছেন, এ সম্মেলনে তারও উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু ব্যক্তিগত কারণে যেতে পারেননি। হামলার নিন্দা জানিয়ে দোষীদের বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন তিনি।
.png)
হাজিফ হামদুল্লাহ আরো জানিয়েছেন, এর আগেও তার দলের কর্মীদের ওপর হামলা হয়েছে। এ বিষয়ে সংসদে কথা তোলার পরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি তার।
বাজুয়ার বিভাগের জরুরি কর্মকর্তা সাদ খান জানান, এ হামলায় দলটির গুরুত্বপূর্ণ নেতা মাওলানা জিয়াউল্লাহ জান প্রাণ হারিয়েছেন। আহতদের পেশোয়ার ও তিমারগেরার হাসপাতালে নেওয়া হচ্ছে।
টেলিভিশনে ধারণকৃত ভিডিওতে দেখা গেছে, হামলার পর পরই সেখানে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স উপস্থিত হয়েছে। ঘটনাস্থল ও আশেপাশের এলাকায় জনসাধারণের চলাফেরা বন্ধ করে দিয়েছে পুলিশ।
সূত্র: জিও নিউজ