এতে বলা হয়, দিয়ামার জেলার বাবুসার পাসের কাছে বাসটি খাদে পড়ে যায়।
পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদনে বলা হয়, একটি গাড়ির সঙ্গে সংঘর্ষের পর বাসটি খাদে পড়ে যায়।
.png)
স্থানীয় পুলিশ কর্মকর্তা ওয়াজির লিয়াকত বলেন, বাসটিতে ১৬ জন পর্যটক ছিলেন। এদের মধ্যে চারজন নারী ও চার শিশু ছিল। খাদে পড়ার পর বাসটিতে আগুন ধরে যায়।
এর আগে চলতি মাসেই গিলগিট বালতিস্তানে একটি পর্যটকবাহী বাস খাদে পড়ে ছয়জন নিহত ও ১৭ জন আহত হন।
পাকিস্তানে বাসগুলোতে সাধারণত ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী নেয়া হয়। এসব বাসগুলোতে যাত্রীদের জন্য সিটবেল্টও থাকে না।