শুক্রবার (২৮ জুলাই) অভিযুক্ত ওই নারীকে গ্রেফতার করা হয়েছে।
স্থানীয় পুলিশ জানিয়েছে, নিহতের নাম রাম পাল (৫৫)। তিনি পিলিভিট অঞ্চলের শিবনগর এলাকার বাসিন্দা। কয়েক দিন ধরেই নিখোঁজ ছিলেন রাম পাল। থানায় নিখোঁজ ডায়েরি দায়ের করেন তার ছেলে সোন পাল। অভিযুক্ত নারী দুলারো দেবী কয়েক দিন ধরে রামের বন্ধুর সঙ্গে থাকছিলেন। তারপর নিজের গ্রামে ফিরে এসে ছেলেকে জানান যে, রাম নিখোঁজ। এরপরই থানার দ্বারস্থ হন ছেলে সোন।
.png)
তদন্তে নেমে রামের স্ত্রীর আচরণ সন্দেহজনক মনে হয় পুলিশের কাছে। তাই তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। শেষে জিজ্ঞাসাবাদে ভেঙে পড়েন রামের স্ত্রী। খুন করার কথা স্বীকার করে নেন তিনি।
পুলিশের দাবি, গত রোববার রাম যখন ঘুমাচ্ছিলেন, সেই সময় খাটের সঙ্গে তাকে বেঁধে কুড়াল দিয়ে কুপিয়ে খুন করেন দুলারো দেবী। পরে মরদেহ লোপাটের জন্য তা ফেলা হয় খালের পানিতে।
রামের দেহাংশ উদ্ধারের জন্য ডুবুরির সাহায্য নেয়া হচ্ছে। প্রতিবেদন লেখা পর্যন্ত তার দেহাংশগুলো উদ্ধার করা হয়নি। তবে খাল থেকে রক্তমাখা পোশাক উদ্ধার করা হয়েছে।
সূত্র: ইন্ডিয়া টুডে