বৃহস্পতিবার (১৩ জুলাই) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন এইডস নির্মূল বিষয়ক জাতিসংঘের বৈশ্বিক প্রকল্প ইউএনএইডসের নির্বাহী পরিচালক উইনি বায়ানিমা।
প্রকল্পের গত ৮ বছরের কার্যক্রমের সাফল্য তুলে ধরে জাতিসংঘের এই কর্মকর্তা বলেন, বৈশ্বিক দাতা দেশ ও সংস্থাগুলো এগিয়ে এলে পূর্ব নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী ২০৩০ সালের মধ্যে বিশ্বকে চিরতরে এইডসের অভিশাপমুক্ত করা সম্ভব। আর যদি তা না হয়, সেক্ষেত্রে আরও কয়েক দশক অপেক্ষা করতে হবে।
.png)
উইনি বায়ানিমা বলেন, ২০১৫ সালে ইউএনএইড নামের এই প্রকল্পের কার্যক্রম শুরু হয়। প্রতিষ্ঠাকাল থেকেই প্রকল্পটির লক্ষ্য ছিল ২০৩০ সালের মধ্যে বিশ্বকে এইডসমুক্ত করা।
প্রসঙ্গত, এইডস রোগের জন্য হিউম্যান ইমিউনো ভাইরাস (এইচআইভি) নামের বিশেষ একটি ভাইরাস দায়ী। মানবদেহে এই ভাইরাসটি প্রবেশ করলে সেটি মানুষের স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা ও প্রতিরক্ষাকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করে। এর ফলে এইডস রোগী খুব সহজেই যেকোনো সংক্রামক রোগে আক্রান্ত হতে পারেন, যা শেষ পর্যন্ত তার মৃত্যু ঘটাতে পারে।
সূত্র: ইউএন নিউজ