রোববার (৯ জুলাই) নগরীর দারিদ্র্যপীড়িত দুটি এলাকায় এ বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে। সেখানে গত এপ্রিল থেকে কমপক্ষে তিনটি অনুরূপ হামলা হয়।
স্থানীয় প্রসিকিউটরের দপ্তর জানায়, নগরীর দক্ষিণে সিয়েতে লাগোসে প্রথম বন্দুক যুদ্ধের ঘটনায় চারজন নিহত ও ১০ আহত হন। আহতদের মধ্যে ২, ১৩ এবং ১৪ বছর বয়সি তিন শিশু রয়েছে। এদিকে গুয়াকুইলের উত্তরে দ্বিতীয় বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে। এতে ছয়জন প্রাণ হারান।
.png)
ইকুয়েডরে বিশেষ করে গুয়াকুইলে এ ধরনের হামলা বারবার ঘটতে দেখা যাচ্ছে। প্রতিদ্বন্দ্বী মাদক চক্র মাদকের বাজার ও রুটগুলো নিজেদের নিয়ন্ত্রণে রাখার জন্য লড়াই জোরদার করায় এমনটা ঘটছে। এ বন্দর নগরী যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোতে মাদক পাচারের একটি ঘাঁটি হয়ে উঠেছে।
বিশ্বের শীর্ষ কোকেন উৎপাদনকারী দেশ কলম্বিয়া ও পেরুর মধ্যবর্তী স্থানে ইকুয়েডর। দেশটি মাদক ব্যবসার সুবিধার জন্য মার্কিন ডলার তাদের দেশের মুদ্রা হিসেবে ব্যবহার করে থাকে।
সূত্র: এএফপি