ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিকে গুলি করে হত্যা, পরিবারে শোকের মাতম

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৩:০৬, ১১ জুলাই ২০২৩
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিকে গুলি করে হত্যা, পরিবারে শোকের মাতম
ছবিতে শামীম শিকদার

দক্ষিণ আফ্রিকায় চাঁদা না দেওয়ায় শামীম শিকদার নামের এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে দেশটির একদল সন্ত্রাসী। সোমবার (১০ জুলাই) আফ্রিকান স্থানীয় সময় রাত ৮টা ও বাংলাদেশ সময় রাত ১২টার দিকে জোহানসবার্গ এলাকায় এ ঘটনা ঘটে।

৪০ বছর বয়সী শামীম শিকদার মাদারীপুরের শিবচর পৌরসভার ৬নং ওয়ার্ডের ঠেঙ্গামারা গ্রামের মো. আনিছ শিকদারের ছেলে। তার মৃত্যুর খবর গ্রামের বাড়িতে পৌঁছালে পরিবারের শুরু হয় শোকের মাতম। তার স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।

মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ওই দেশ থেকে ছুটিতে বাড়িতে আসা তার চাচাতো ভাই আবদুল জলিল শিকদার।

Advertisement

দক্ষিণ আফ্রিকায় বসবাসরত শামীম শিকদারের শ্যালক প্রবাল হোসেনর বরাত দিয়ে তিনি জানান, গত ১৪ বছর আগে পরিবার পরিজনদের নিয়ে একটু ভালো থাকার আসায় দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান শামীম। গত বছর অক্টোবরে ছুটিতে বাড়ি এসে নভেম্বরের শেষ দিকে আবার চলে যান সেখানে। জোহানসবার্গে তিনি ও তার শ্যালক প্রবাল একটি মুদি দোকান করতেন। গত রাতে তারা দু’জন নিজেদের দোকানে অবস্থান করছিলেন। রাতেই স্থানীয় একদল সশস্ত্র সন্ত্রাসী ওই ব্যবসা প্রতিষ্ঠানে আসে। এ সময় ওই দোকানের সামনের দিকে বসা তার শ্যালকের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে সন্ত্রাসীরা। এ সময় তার শ্যালক শামীম শিকদারকে জানালে তিনি দোকানের সামনের দিকে আসেন।

এ সময় তিনি চাঁদা দিতে আপত্তি জানালে সন্ত্রাসীরা তাকে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় ফজলুরাস হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা আনিছ শিকদারের বলেন, বাবায় আমাগো নিয়ে ভালো থাকতে বিদেশে গেছে। গত সাত মাস আগে ছুটি শেষে আবার ওই দেশে গেল। কাল রাতে আমাগো কাছে ফোন আসে আমার বাবায় নাই। লাশ দ্রুত বাংলাদেশ ফিরিয়ে আনতে সংশ্লিষ্ঠ সবার সহযোগিতা কামনা করেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!