ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ট্রাফিক আইন অমান্য করায় কিশোরকে গুলি করে হত্যা!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:০৫, ২৮ জুন ২০২৩
ট্রাফিক আইন অমান্য করায় কিশোরকে গুলি করে হত্যা!
ছবি: সংগৃহীত

ফ্রান্সে ট্রাফিক আইন অমান্য করায় ১৭ বছরের এক কিশোরকে গুলি করে হত্যা করেছে দেশটির পুলিশ।

মঙ্গলবার (২৭ জুন) মর্মান্তিক এ ঘটনা ঘটেছে ফ্রান্সের রাজধানী প্যারিসে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, নায়েল এম নামের ওই কিশোরকে গুলি করার সময়কার একটি ভিডিও ফুটেজ এরই মধ্যে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

Advertisement

এতে দেখা যায়, একটি গাড়ি থামিয়ে ড্রাইভারের দিকে গুলি তাক করে রেখেছেন এক পুলিশ কর্মকর্তা। এ সময় আরো এক পুলিশ সদস্য সেখানে উপস্থিত ছিলেন। কিছুক্ষণ পরেই শুনতে পাওয়া যায় গুলির আওয়াজ। এর মিনিট খানেকের মধ্যেই গাড়িটি সড়ক বিভাজকের সাথে ধাক্কা খায়। কিছুক্ষণের মধ্যেই মারা যায় ওই কিশোর। বুলেটের আঘাতেই তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন চিকিৎসকরা।

এদিকে, পুলিশের হাতে কিশোর নিহতের ঘটনায় বিক্ষোভ ছড়িয়ে পড়েছে প্যারিসে। বেশ কিছু গাড়িতে অগ্নিসংযোগ করেছে উত্তেজিত জনতা। ভাংচুর করেছে বেশ কয়েকটি বাস স্ট্যান্ড। এ সময় পুলিশ স্টেশনের আশপাশে অবস্থান নেয় তারা। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস নিক্ষেপ করে পুলিশ। গ্রেফতার হয়েছে কমপক্ষে ২০ জন।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!