ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

শিশু সন্তানের গুলিতে অন্তঃসত্ত্বা মায়ের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:৪৮, ২২ জুন ২০২৩
শিশু সন্তানের গুলিতে অন্তঃসত্ত্বা মায়ের মৃত্যু
লরা ইলগ ও তার সন্তান - ফাইল ছবি

গুলিভর্তি বন্দুক হাতে পেয়ে অসাবধানতাবশত অন্তঃসত্ত্বা মাকে গুলি করেছে ২ বছরের এক শিশু। অতঃপর চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হয়েছে।

গত শুক্রবার (১৬ জুন) যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে ঘটেছে এই ঘটনা।

স্থানীয় পুলিশের প্রধান ডেভিড স্মিথ সাংবাদিকদের জানান, ৩১ বছর বয়সী অন্তঃসত্ত্বা নারী লরা ইলগ গত শুক্রবার জরুরি সেবা নম্বর ৯১১-এ ফোন করে গুলিবিদ্ধ হওয়ার খবর জানান।

Advertisement

পরে পুলিশ গিয়ে ওহিওর নরওয়াক এলাকার বাড়ি থেকে তাকে উদ্ধার করে। হাসপাতালে নেয়ার পর অস্ত্রোপচার করলেও ইলগের গর্ভে থাকা সন্তানকে বাঁচানো যায়নি। এর কয়েক ঘণ্টা পরে ইলগও মারা যান।

আরো পড়ুন>> ৭ কোটি বছর আগের ডাইনোসরের জীবাশ্মের সন্ধান পেলেন বিজ্ঞানীরা

এর আগে শনিবার নরওয়াক পুলিশ বিভাগ এ দুর্ঘটনায় শোক জানিয়ে ফেসবুক পেজে পোস্ট করে।

নরওয়াক পুলিশ বিভাগের প্রধান জানান, পুলিশ যাওয়ার পরেও জ্ঞান ছিল ইলগের। তিনি জানিয়েছেন যে, কাপড় ইস্ত্রি করার সময় তার শিশু বন্দুক দিয়ে খেলছিল। একসময় দুর্ঘটনাবশত তিনি গুলিবিদ্ধ হন। এসময় ইলগের স্বামী বাড়িতে ছিলেন না।

বার্তা সংস্থা এএফপি’র প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতার ঘটনা খুবই সাধারণ। ৩৩ কোটি এ জনগণের দেশের প্রায় ৪০ কোটি বন্দুক রয়েছে।

গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টার জানায়, যুক্তরাষ্ট্রে ৪০ শতাংশ বাড়িতেই বন্দুক আছে। আর এসবের বেশিরভাগই থাকে শিশুদের হাতে।

সূত্র: এবিসি নিউজ

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!