সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট-এর এক প্রতিবেদনে জানানো হয়, মার্ক ডিকারা নামের ৬২ বছর বয়সি ওই ব্যক্তি বর্তমানে পায়ে গুলির ক্ষত নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশকে তিনি জানিয়েছেন, ঘুমের ঘোরে একটি স্বপ্ন দেখছিলেন তিনি। তারই জেরে এই বিপত্তি। স্বপ্নে মার্ক দেখেছিলেন, এক দল দুষ্কৃতী রাতের অন্ধকারে তার বাড়িতে ঢুকে পড়েছেন। তারা বাড়ির জিনিসপত্র সব লুঠ করছেন। এই ডাকাত দলের উদ্দেশেই গুলি চালিয়েছিলেন ব্যক্তি।
.png)
আরো পড়ুন>> ৩ সন্তানকে লাইনে দাঁড় করিয়ে গুলি করেন বাবা!
ঘুমের ঘোরে মাথার পাশে রাখা ম্যাগনাম পিস্তলটি তুলে নিয়েছিলেন মার্ক। তার পর ডাকাতকে লক্ষ্য করে গুলি চালিয়েছিলেন। সেই শব্দে তার ঘুম ভাঙে। সঙ্গে তীব্র যন্ত্রণা অনুভব করেন তিনি। দেখেন, অন্ধকার ঘর রক্তে ভেসে যাচ্ছে। কোথাও কোনও ডাকাত নেই। ঘুমের ঘোরে নিজেই নিজের পায়ে গুলি করেছেন, বুঝতে পারেন মার্ক। তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করানো হয়।
ব্যক্তি জানিয়েছেন, ওই গুলিতে অন্য কেউ জখম হননি, এটাই তার কাছে অনেক। তার পিস্তলের লাইসেন্স বাতিল করে দেওয়া হয়েছে। অচেতন ভাবে গুলি চালিয়ে ‘অন্যের জীবন’ বিপন্ন করার অভিযোগে মার্কের বিরুদ্ধে নির্দিষ্ট আইনে মামলাও রুজু করেছে যুক্তরাষ্ট্রের পুলিশ। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রয় নাগরিকরা নিজেদের কাছে আত্মরক্ষার্থে পিস্তল রাখতে পারেন। ঘরে ঘরে সেখানে পিস্তল দেখা যায়। তাই গুলিতে জখম বা মৃত্যুর ঘটনাও আকছার ঘটে যুক্তরাষ্ট্রয়। বন্দুকবাজের হানা থেকে শুরু করে শিশুর হাতে গুলি খেয়ে পরিজনের মৃত্যু, হামেশাই এমন খবর আসে যুক্তরাষ্ট্রের নানা প্রান্ত থেকে।