‘‘খুব কম সময়ের মধ্যেই সে ঘুমিয়ে পড়ল। ঘুমের মধ্যে সে আফ্রিকার স্বপ্ন দেখল, যেখানে সে একটি বালক ছিল। দেখল দীর্ঘ সোনালী ও সাদা বালির সৈকত, সুউচ্চ অন্তরীপ এবং বিশাল বাদামী পর্বতমালা। সাদা বালির সৈকতগুলো এতোই সাদা ছিল যে সেগুলো তার চোখকে ধাঁধিয়ে দিচ্ছিল।
এরপর থেকে সে প্রতিরাতে সেই উপকূলের তীরে বাস করতে লাগল এবং স্বপ্নের মধ্যে শুনতে লাগল সমুদ্রের ঢেউয়ের গর্জন, দেখতে লাগল সেগুলোর ওপর দিয়ে স্থানীয় নৌকাগুলোর ভেসে আসা।
ঘুমন্ত অবস্থায় প্রতিরাতে সে ডেকের আলকাতরা ও আলগাভাবে পাকানো দড়ির গন্ধ পেত এবং সকালের মৃদুমন্দ বাতাসে পেত আফ্রিকার গন্ধ।”
.png)