ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

জাপানে সহকর্মীর গুলিতে দুই সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৩৯, ১৪ জুন ২০২৩
জাপানে সহকর্মীর গুলিতে দুই সেনা নিহত
ছবি: সংগৃহীত

জাপানের সামরিক প্রশিক্ষণ চলাকালে এক সহকর্মীর গুলিতে দুই সেনা সদস্য নিহত হয়েছে। এ ঘটনায় আহত রয়েছে আরো দুইজন। বুধবার গিফু শহরের সেলফ ডিফেন্স ফোর্সেস ফ্যাসিলিটিতে এ ঘটনা ঘটে। 

অভিযুক্ত সেনাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, জাপানে একটি সামরিক প্রশিক্ষণ রেঞ্জে নতুন নিয়োগ পাওয়া এক সৈনিকের হামলায় দুই সেনা নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। বুধবার দেশটির গিফু শহরে অবস্থিত জাপানিজ সেলফ ডিফেন্স ফোর্সেস-এর এলাকায় এ ঘটনা ঘটে।

Advertisement

গ্রাউন্ড সেলফ-ডিফেন্স ফোর্স (জিএসডিএফ) এক বিবৃতিতে বলেছে, নতুন সেনা সদস্যদের প্রশিক্ষণের অংশ হিসাবে সরাসরি গুলিবর্ষণের মহড়ার সময় সেলফ ডিফেন্স ফোর্সের একজন প্রার্থী তিনজন সেনাকে লক্ষ্য করে গুলি চালায়।

জাপান সরকারের মুখপাত্র হিরোকাজু মাতসুনো এর আগে বলেন, স্থানীয় সময় সকাল ৯টায় এই হামলার ঘটনাটি ঘটে। ঘটনার আরো বিশদ কোনো বিবরণ না দিয়ে কেবল একজন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে বলে সেসময় জানান তিনি।

জাপানের পাবলিক ব্রডকাস্টার এনএইচকে জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তি একজন তরুণ সৈনিক এবং ঘটনার সময় তিনি স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে গুলি চালিয়েছিলেন।

পরিচয় প্রকাশে অস্বীকৃতি জানিয়ে স্থানীয় পুলিশের একজন মুখপাত্র সংবাদমাধ্যম এএফপিকে বলেছেন, সন্দেহভাজন ১৮ বছর বয়সী ওই ব্যক্তিকে ঘটনাস্থল থেকে অন্যান্য সেনারা আটক করে। প্রশিক্ষণের ওই অঞ্চলটি ক্যাম্প মোরিয়ামার মাধ্যমে পরিচালিত হয় এবং এটির আয়তন ৬৫ হাজার বর্গ মিটারের বেশি।

জানা গেছে, জাপানে হিংসাত্মক অপরাধ এবং গুলিবর্ষণ অত্যন্ত বিরল। কারণ পূর্ব এশিয়ার এই দেশটিতে বন্দুকের মালিকানা কঠোরভাবে নিয়ন্ত্রিত। তবে সাম্প্রতিক বেশ কয়েকটি ঘটনা উদ্বেগ বেশ বাড়িয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!