নিহতরা হলেন- মাকসুদুর রহমান মহসিন, তার বাড়ি কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলায়। অপরজন হলেন মোহাম্মদ হারুন। তার বাড়ি নোয়াখালীর বসুরহাটে। আহত হয়েছেন সজীব নামের একজন। তার বাড়ি চট্টগ্রামের নানুপুরে।
শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের ব্রামফন্টেইনে একটি দোকানে ঢুকে পড়েন কয়েকজন সন্ত্রাসী। এ সময় কিছু বুঝে ওঠার আগেই এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। এতে ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে মাকসুদুর রহমান মহসিনের মৃত্যু হয়। এ সময় দোকান থেকে লুট করে নেয় নগদ অর্থ ও জিনিসপত্র।
একইদিন জোহানেসবার্গের সোয়েটুতে একই রকম ঘটনায় সন্ত্রাসীদের গুলিতে মোহাম্মদ হারুনও নিহত হন। স্থানীয়রা জানান, মিডল্যান্ডসে প্রবাসী ব্যবসায়ী হারুনের দোকানে হামলা চালায় সন্ত্রাসীরা। এ সময় গুলিবিদ্ধ হন হারুন। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।
এদিকে, ঐ দিনই স্থানীয় সময় বিকেলে শহরটির আরেকটি দোকানে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে ডাকাত বাহিনী। এ সময় মাথায় গুলিবিদ্ধ হন সজিব বড়ুয়া নামে এক গাড়ি চালক। আশঙ্কাজনক অবস্থায় তাকে জোহানেসবার্গ সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। তার অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছে চিকিৎসকরা। সজিবের বাড়ি চট্টগ্রামের নানুপুরে বলে জানা গেছে।
দেশটিতে এ ধরনের হামলা নতুন কোনো ঘটনা নয়। প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও অস্ত্রধারীর হামলায় প্রাণ হারাচ্ছেন সাধারণ মানুষ। গত ৫ মাসে দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসী হামলায় অন্তত ১৫ বাংলাদেশি নিহত হয়েছেন।
.png)