নিহত সুমন কুমিল্লার লাকসাম শ্মশান পাড়ার আড়িটি বাজার এলাকার আবদুল হাইয়ের ছেলে। আহত আরেক সঙ্গী একই এলাকার মো. নাবুর ছেলে মাঈন উদ্দিন।
প্রত্যক্ষদর্শী রিকশাচালক মো. ইউছুপ বলেন, ঢাকা থেকে আসা একটি অ্যাম্বুলেন্স বিসিক এলাকায় ফেনীর পাঁচগাছিয়া রোডে প্রবেশের সময় মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে দুই আরোহী ছিটকে পড়েন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই।
.png)
নিহতের শালিকা মুন্নি বেগম জানান, দেড়মাস আগে বাহরাইন থেকে ছুটিতে দেশে এসেছিল সুমন। শুক্রবার ফেনীতে একটি কাজে গিয়ে এ দুর্ঘটনার শিকার হয়েছে। পরিবারে তার তিন মেয়ে সন্তান রয়েছে।
ফেনী জেনারেল হাসপাতালে দায়িত্বরত পুলিশ সদস্য মো. সাব্বির জানান, হাসপাতালে আনার আগেই সুমন মারা গেছেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। আহত অন্যজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মহিপাল হাইওয়ে থানার এসআই মো. বিল্লাল জানান, দুর্ঘটনায় পতিত মোটরসাইকেল ও অ্যাম্বুলেন্স পুলিশি হেফাজতে রয়েছে। অ্যাম্বুলেন্সের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন।