ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

প্রবাসীর স্ত্রীকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ৪

বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫১, ১৭ জুন ২০২৩
প্রবাসীর স্ত্রীকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ৪
ছবি: ডেইলি বাংলাদেশ

বরিশালে বান্ধবীর বাড়িতে বেড়াতে গিয়ে বখাটেদের গণধর্ষণের শিকার হয়েছেন এক প্রবাসীর স্ত্রী। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৪ বখাটেকে গ্রেফতার করেছে পুলিশ। 

শনিবার দুপুরে বরিশালের গৌরনদী উপজেলার সরিকল বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
 
সরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ফোরকান হোসেন হাওলাদার জানান, সরিকল বাজার সংলগ্ন পলাশ মীরের বাড়িতে কতিপয় বখাটে একটি মেয়েকে ধর্ষণ করার খবর পেয়ে ওই বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় নির্যাতিতা এবং ঘটনার সঙ্গে জড়িত পলাশ মীর, শিশির, সালমান ও রেজাউল নামের চার বখাটেকে আটক করা হয়। এ ঘটনায় আরো কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

তদন্ত কেন্দ্রের ইনচার্জ আরো জানান, উপজেলার চন্দ্রহার এলাকা থেকে প্রবাসীর স্ত্রী ঐ গৃহবধূ সরিকল গ্রামের তার এক বান্ধবীর বাড়িতে বেড়াতে গিয়ে ছিলেন। আটককৃতরা কৌশলে তাকে ঐ বাড়িতে নিয়ে গণধর্ষণ করেন। এ ঘটনায় আটককৃতদের গৌরনদী মডেল থানায় হস্তান্তরের পাশাপাশি মামলা দায়েরের প্রস্ততি চলছে। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: বরিশাল
লিংক সফলভাবে কপি হয়েছে!