মঙ্গলবার রাত ২টার দিকেমুন্সীগঞ্জ সদর উপজেলার শিলই ইউনিয়নের পূর্বরাখি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শ্যামল ওই গ্রামের মৃত আব্দুল গনি বেপারীর ছেলে ও মালয়েশিয়ার প্রবাসী। গত ছয়মাস আগে তিনি দেশে এসেছিলেন।
নিহতের স্বজনদের অভিযোগ, মঙ্গলবার রাত ২টার দিকে একা নিজ বসতঘরে ঘুমিয়ে ছিলেন শ্যামল। ওই সময় একই গ্রামের শাহাদাত বেপারী, ইব্রাহিম বেপারী ও তার ভাগিনা হাবিব ও মহিউদ্দিন বেপারীসহ আরো বেশ কয়েকজন মিলে তার ওপর হামলা চালায়। এ সময় তারা শ্যামলকে কুপিয়ে ও গুলি করে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয়রা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
.png)
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. শৈবাল বসাক জানান, নিহতের শরীরের কয়েক জায়গায় গুরুতর ধারালো অস্ত্রের আঘাত ও গুলির চিহ্ন রয়েছে।
মুন্সীগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান আল-মামুন জানান, ঘটনার পর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।