ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

দুই ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করল ইসরায়েলি সেনারা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:২৭, ৭ জুলাই ২০২৩
দুই ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করল ইসরায়েলি সেনারা
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের পশ্চিমতীরের নাবলুসে দুই তরুণকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। শুক্রবার এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। ফিলিস্তিন রেড ক্রিসেন্টও দু’জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার সকালের দিকে চালানো এই হামলাকে স্থানীয়রা আগ্রাসন বলে বর্ণনা করেছেন। এতে হামজা মকবুল ও খয়েরি শাহীন নামের দুইজন নিহত হয়।

মাত্র দুই দিন আগে জেনিন শরণার্থী শিবিরে হামলা চালিয়ে অন্তত ১২ ফিলিস্তিনিকে হত্যা করা হয়। ওই ঘটনায় আহত হয় ১৪০ জন। তাদের মধ্যে ৩০ জনের অবস্থা গুরুতর।

Advertisement

তাছাড়া ওই অভিযানে শত শত ফিলিস্তিনি ক্যাম্প ছেড়ে পালিয়েছে। এটা ছিল গত ২০ বছরের মধ্যে পশ্চিমতীরে বড় হামলা।

জেনিন শরণার্থী শিবিরে প্রায় ১৮ হাজার ফিলিস্তিনির বসবাস। অভিযানের সময় সেখানকার সড়কগুলো খুঁড়ে ফেলে ইসরায়েলি সেনাবাহিনীর বোমাবিরোধী বুলডোজার। এতে পুরো এলাকায় পরিণত হয়েছে ধ্বংসযজ্ঞে।

ফিলিস্তিনের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে মোকাবিলায় ২০২১ সালের জুনের পর প্রায় প্রতিনিয়ত অভিযান পরিচালনা করছে ইসরায়েল। এতে একের পর এক ফিলিস্তিনি প্রাণ হারাচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!