দেশটির গণমাধ্যম জানিয়েছে, বুধবার (২৮ জুন) অজ্ঞাতপরিচয়ের এক ব্যক্তি মার্কিন কূটনৈতিক চত্বরের কাছে গাড়ি থামায়। একটি আগ্নেয়াস্ত্র নিয়ে হামলাকারী নিরাপত্তাকর্মীদের লক্ষ্য করে গুলি চালায়।
প্রতিবেদনে বলা হয়েছে, গোলাগুলির সময় মার্কিন কনস্যুলেটের একজন নেপালি কর্মী আহত হন এবং পরে মারা যান। নিরাপত্তাকর্মীদের গুলিতে হামলাকারী নিহত হন।
.png)
এদিকে মার্কিন পররাষ্ট্র দফতরের একজন মুখপাত্র গোলাগুলির ঘটনায় দু’জন নিহতের তথ্য নিশ্চিত করেছেন।
ওই কর্মকর্তা বলেন, জেদ্দা কনস্যুলেট এবং সৌদি কর্তৃপক্ষের সঙ্গে আমরা নিয়মিত যোগাযোগ রাখছি। সৌদি সরকার ঘটনাটি তদন্ত করছে। হামলায় কনস্যুলেট অফিস ক্ষতিগ্রস্ত হয়নি বলেও জানান তিনি।
সূত্র: আরব নিউজ