ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

২০ জনের বেশি জার্মান কূটনীতিককে বহিষ্কার করল রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:০৩, ২৩ এপ্রিল ২০২৩
২০ জনের বেশি জার্মান কূটনীতিককে বহিষ্কার করল রাশিয়া
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। ছবি: সংগৃহীত

রাশিয়া থেকে জার্মানির ২০ জনের বেশি কূটনীতিককে বহিষ্কার করা হয়েছে। শনিবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এ তথ্য জানান।

রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল ভেজদাকে দেওয়া এক সাক্ষাৎকারে জাখারোভা বলেন, সম্প্রতি রুশ কূটনীকিদের গণহারে বহিষ্কার করেছে বার্লিন। এরই জবাবেই এই পদক্ষেপ নিচ্ছে মস্কো।

জার্মানিতে রাশিয়ার কূটনৈতিক মিশনের কর্মীদের আরেকটি ‘গণবহিষ্কার’-এর নিন্দা জানানোর কিছু সময় পরই রুশ রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ ঘোষণা দেন।

Advertisement

এ প্রসঙ্গে প্রতিক্রিয়া জানতে জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছিল এএফপি। মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, রাশিয়ার বিবৃতিটি তারা পড়েছেন। তবে বিবৃতির জবাবে পাল্টা কোনো পদক্ষেপ জার্মানি নেবে কিনা— সে সম্পর্কিত কোনো মন্তব্য করেননি তারা।

জার্মানির এক কর্মকর্তা এএফপিকে বলেন, বার্লিন এবং মস্কো— উভয়ই বাইরের বিভিন্ন দেশে দায়িত্বরত কূটনীতিকদের সঙ্গে যোগাযোগ করছে। সার্বিক পরিস্থিতি আমাদের পর্যবেক্ষণের মধ্যে আছে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: রাশিয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!