ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

বাজুসের সাবেক সভাপতি দোলন বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:০৮, ১১ এপ্রিল ২০২৩
বাজুসের সাবেক সভাপতি দোলন বহিষ্কার
বাজুসের সাবেক সভাপতি এনামুল হক খান দোলন

বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সাবেক সভাপতি এনামুল হক খান দোলনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার বাজুসের মানব সম্পদ ও প্রশাসন বিভাগের সহকারী মহাব্যবস্থাপক মো. তানভীর আহমেদের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বাজুস জানায়, আজ সংগঠনটির কার্যনির্বাহী কমিটির জরুরি সভায় সবার সর্বসম্মতিক্রমে বাজুস কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক সভাপতি এনামুল হক খান দোলনকে বাজুসের দায়িত্বপ্রাপ্ত সব পদ থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেয়া হয়।

Advertisement

জানা গেছে, এনামুল হক খান দোলনের মালিকানাধীন ডায়মন্ড অ্যান্ড ডিভার্স ও শারমিন জুয়েলার্সের আড়ালে স্বর্ণ পাচারের সঙ্গে তিনি জড়িত। আইন প্রয়োগকারী সংস্থাগুলো এ বিষয়ে তদন্ত করছে। বর্তমানে তিনি থাইল্যান্ডে অবস্থান করছেন।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!