দেশটির পররাষ্ট্র বিষয়ক কার্যালয় জানায়, মস্কোয় জার্মান কর্মকর্তার সংখ্যা কমানোর পদক্ষেপের জবাবে এমন সিদ্ধান্ত নেয়া হচ্ছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, একটি কনস্যুলেট জেনারেলসহ বার্লিনে রুশ দূতাবাস চালু থাকবে। চলতি বছরের শেষ নাগাদ কার্যকর হবে এ সিদ্ধান্ত। জার্মানির বন, ফ্রাঙ্কফুর্ট, হামবুর্গ ও লিপজিগ শহরে রয়েছে রাশিয়ার কনস্যুলেট। তবে কোন চারটি বন্ধ হতে পারে সে বিষয়টি এখনো নিশ্চিত নয়।
.png)
আরো পড়ুন>> কনের দাবি মেনে একই সঙ্গে দুই বোনকেই বিয়ে করলেন যুবক!
প্রতিক্রিয়ায় এক বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বার্লিনের এ পদক্ষেপ বন্ধুসুলভ আচরণ নয়। এতে দু’দেশের সম্পর্ক আরো ক্ষতিগ্রস্ত হবে। বৈরী সম্পর্কের দায় জার্মানিকেই নিতে হবে বলে উল্লেখ করা হয় বিবৃতিতে। হুঁশিয়ারি দেয়া হয় পাল্টা পদক্ষেপের।
রাশিয়ায় জার্মান সরকারের সর্বোচ্চ সাড়ে তিনশ’ কর্মী কাজ করতে পারবে বলে সম্প্রতি সীমা বেধে দেয় মস্কো।
উল্লেখ্য, গত কয়েক দশক ধরে দুই দেশে কূটনৈতিক সম্পর্ক ভালো থাকলেও ২০২২ সালে ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর থেকে এতে ফাটল ধরে। যুদ্ধ শুরুর পর থেকে ইউরোপীয় ইউনিয়নের বেশ কয়েকটি দেশ রুশ কূটনীতিকদের বহিষ্কার করেছে। পাশপাশি রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে জার্মানি ও ন্যাটোভুক্ত দেশগুলো।