বুধবার (২১ জুন) রাত সাড়ে ১০টা নাগাদ ভারতের পুনে শহরের ধানকাওয়াড়ি এলাকায় এক তরুণের জন্মদিন পালন করছিলেন তার ২০ জন বন্ধু। তাদের মধ্যে দু’জন নাবালকও ছিল। গাড়ির উপরে বসেই চলছিল জন্মদিন পালন। কিন্তু অভিযোগ ওঠে, জন্মদিনে আনা কেক কাটার জন্য তলোয়ার ব্যবহার করে তরুণদের ওই দল।
সেই ভিডিও ক্যামেরাবন্দিও করা হয়। তলোয়ার দিয়ে কেক কাটার ছবি এবং ভিডিও এরইমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিষয়টি প্রকাশ্যে আসতেই সেই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
.png)
সহকারনগর থানার পুলিশ আধিকারিক সাভলারাম সালগাঁওকর জানান, উপস্থিত ২০ জনের মধ্যে চার তরুণ মূলত তরোয়াল নিয়ে কেরামতি দেখাছিলেন। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনের আওতায় মামলা করা হয়েছে।
সালগাঁওকর বলেন, “আমরা চার যুবকের বিরুদ্ধে মামলা রুজু করেছি। এদের সকলের বয়স ২০ বছরের কম। দু’জন অপ্রাপ্তবয়স্ক। এদের মধ্যে চার জন ছিল তলোয়ার দিয়ে কেক কাটাসহ অন্য অনেক কেরামতি দেখাচ্ছিলেন। সেই চার জনের বিরুদ্ধেই মামলা করা হয়েছে।’’
সূত্র: টাইমস নাও, আনন্দবাজার