পুতিন বলেছেন, আপনার নেতৃত্বে চীন প্রশংসাজনক সফলতা অর্জন করেছে। অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ছে দ্রুত, নাগরিক সুযোগ-সুবিধাও বেড়েছে। বিশ্বে বেইজিংয়ের অবস্থানও হয়েছে পোক্ত।
পুতিন আরো বলেছেন, রাশিয়া ও চীনের ব্যাপক অংশীদারিত্ব বাড়াতে আপনি যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, তা অতিমূল্যায়ন করা কঠিন।
.png)
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর পশ্চিমারা মস্কোকে বিচ্ছিন্ন করার চেষ্টা চালাচ্ছে। তবে এসময়ে এই দুই নেতার ঘনিষ্ঠতাও আগের তুলনায় অনেক বেড়েছে।
আশা প্রকাশ করে পুতিন বলেছেন, রাশিয়া ও চীনা জনগণের স্বার্থে দুই দেশের মধ্যে গঠনমূলক সংলাপ অব্যাহত থাকবে।
চলতি বছরের মার্চ মাসে শি জিনপিং তৃতীয় মেয়াদে চীনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন।
পুতিন বলেন, এই পুনর্নির্বাচন আপনার (শি জিনপিং) উচ্চ রাজনৈতিক কর্তৃত্ব নিশ্চিত করেছে। আপনি যে পথ বেছে নিয়েছেন এটি তার জন্য ব্যাপক সমর্থন।