ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

লিভ-ইন পার্টনারকে খুনের পর টুকরো টুকরো করলেন প্রেমিক

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:৫৫, ৮ জুন ২০২৩
লিভ-ইন পার্টনারকে খুনের পর টুকরো টুকরো করলেন প্রেমিক
মনোজ সাহানি - ফাইল ছবি

লিভ-ইন পার্টনারকে হত্যার পর কেটে টুকরো টুকরো করার দায়ে ভারতের মুম্বাইয়ে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৭ জুন) মনোজ সাহানি নামের ৫৬ বছর বয়সী ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি

প্রতিবেদনে জানানো হয়, গত তিন বছর ধরে তিনি সরস্বতী বৈদ্য নামের এক নারীর সঙ্গে মুম্বাইয়ের মিরা রোডে আকাশ গঙ্গা ভবনে একসঙ্গে থাকতেন। বুধবার নয়ানগর থানায় ওই দম্পতির ফ্ল্যাট থেকে দুর্গন্ধ ছড়ানোর অভিযোগ করে বিল্ডিংয়ের বাসিন্দাদের কাছ থেকে একটি ফোন আসে।

Advertisement

আরো পড়ুন>> পুরুষ সঙ্গীর সংস্পর্শ ছাড়াই ছানা জন্ম দিল কুমারী কুমির!

প্রাথমিক তদন্তের ভিত্তিতে প্রতিবেদনে বলা হয়েছে, ওই নারীকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে।

মুম্বাইয়ের ডেপুটি পুলিশ কমিশনার (ডিসিপি) জয়ন্ত বাজবেল বলেন, ওই ভবন থেকে পুলিশ এক নারীর দেহ উদ্ধার করেছে-যার দেহ টুকরো টুকরো করা হয়েছে। সেখানে এক যুগল লিভ-ইন করছিলেন। প্রাথমিক তদন্তে জানা গেছে ওই নারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ নিয়ে আরো তদন্ত চলছে।

তবে ঠিক কী কারণে মনোজ এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন তা এখন পর্যন্ত জানা যায়নি।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!