দক্ষিণ-পূর্ব আফ্রিকার দেশ মিসরে এমন ঘটনা ঘটেছে। দেশটির স্থানীয় সংবাদমাধ্যম কায়রো ২৪ মঙ্গলবার (২৮ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।
রাজধানী কায়রোর আল-মার্জ বিভাগের গভর্নর জানিয়েছেন, মৃত্যুর অন্তত ৪ দিন পর একটি অ্যাপার্টমেন্ট থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। স্বামী এবং স্ত্রী দুই জনের বয়সই ২০ বছরের কাছাকাছি।
.png)
আরো পড়ুন>> বিয়ের আগে শারীরিক সম্পর্কে হবু স্ত্রীর অসম্মতি, রাগের চোটে খুন করলো যুবক!
পুলিশের তদন্তে এসেছে, আগে থেকেই ওই ব্যক্তির সঙ্গে নারীর প্রেমের সম্পর্ক ছিল। তবে তারা নিশ্চিত নয়, তারা বিবাহিত কিনা।
যে অ্যাপার্টমেন্টে এই নির্মম ঘটনা ঘটেছে, সেই অ্যাপার্টমেন্টের এক প্রতিবেশী জানিয়েছেন, ওই নারী-পুরুষ বিবাহিত ছিলেন। হত্যাকাণ্ডের ২০ দিন আগে তাদের মধ্যে ঝগড়া হয়। আর ওই ঝগড়ার জেরে স্ত্রী বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন। এরপর আবার কখন তিনি ফিরে এসেছিলেন তা কেউ জানে না। এছাড়া হত্যাকাণ্ডের সময় কেউ তা টের পাননি। বাড়ি থেকে মরদেহ পঁচে যখন দুর্গন্ধ বের হচ্ছিল তখন প্রতিবেশীরা দ্রুত পুলিশকে খবর দেন।
পুলিশ জানিয়েছে, তারা ঘটনাস্থলে গিয়ে দেখতে পান নারীর মরদেহ টুকরো টুকরো অবস্থায় একটি ঝুড়িতে রাখা আছে। আর তার স্বামী পাশে মৃত অবস্থায় পড়ে আছেন।
সূত্র: কায়রো ২৪