ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

চীনে ভূমিধসে নিহত অন্তত ১৪

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:৩৪, ৪ জুন ২০২৩
চীনে ভূমিধসে নিহত অন্তত ১৪
ছবি: সংগৃহীত

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশের পার্বত্য এলাকায় ভূমিধসের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নিখোঁজ আছেন আরো অন্তত পাঁচজন।

রোববার (৪ জুন) চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম সিসিটিভি’র এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

সিসিটিভি বলছে, রোববার স্থানীয় সময় সকাল ৬টার দিকে সিচুয়ানের দক্ষিণের লেশান শহরের কাছের পার্বত্য এলাকায় এই ভূমিধসের ঘটনা ঘটেছে।

Advertisement

আরো পড়ুন>> পরকীয়া করায় শিক্ষককে জরিমানা ৮ লাখ!

দেশটির রাষ্ট্রায়ত্ত এই সংবাদমাধ্যম বলছে, ভূমিধসের স্থানে ১৮০ জনের বেশি উদ্ধারকারী কর্মী মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থলে এখনও তল্লাশি ও উদ্ধার অভিযান অব্যাহত আছে।

ভূমিধসের দুদিন আগে থেকেই লেশান শহরে ভারী বৃষ্টিপাত চলছে বলে দেশটির আবহাওয়া ট্র্যাকিং তথ্যে জানা গেছে।

সূত্র: রয়টার্স

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!