সংবাদমাধ্যমের ওই প্রতিবেদনে বলা হয়েছে, কঙ্গোর পূর্বাঞ্চলে ভূমিধসের ঘটনায় অন্তত ২০ জন নিহত এবং আরও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে সোমবার প্রাদেশিক সরকার ও স্থানীয় এক কর্মকর্তা তথ্য জানিয়েছেন।
আরো পড়ুন>> কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে জামিন, সাজা স্থগিত
.png)
ঘটনা সর্ম্পকে জনান যায়, কাপড় ধোয়া এবং রান্নাঘরের জিনিসপত্র পরিষ্কার করার সময় গত রোববার বোলোয়ার এলাকায় একটি নদীতে ভূমিধসের ঘটনা ঘটে এবং পরে ৮ নারী ও ১৩ শিশুর মৃতদেহ পাওয়া গেছে। এই ঘটনায় একজন বেঁচে গেছেন এবং তাকে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। কাদায় এখনো অনেক লাশ রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বৃহত্তর মাসিসি অঞ্চলটি কঙ্গোর নর্থ কিভু প্রদেশের অন্তর্গত। এই প্রদেশের গভর্নরের একজন মুখপাত্র বলেছেন, ভূমিধসের পর সোমবারও সেখানে অনুসন্ধান প্রচেষ্টা অব্যাহত ছিল। প্রাদেশিক বিবৃতিতে মৃতের সংখ্যা ২০ বলে জানানো হয়েছে। কিন্তু নিহতের এই সংখ্যা আরো বাড়তে পারে।
সূত্র: রয়টার্স