ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

রুয়ান্ডায় বন্যা ও ভূমিধসে ১২৭ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:২৪, ৪ মে ২০২৩
রুয়ান্ডায় বন্যা ও ভূমিধসে ১২৭ জনের মৃত্যু
সংগৃহীত

আফ্রিকার অন্যতম দেশ রুয়ান্ডা। দেশটিতে ভারি বৃষ্টির কারণে দেখা দিয়েছে আকস্মিক বন্যা। বন্যায় মানুষের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রবল বৃষ্টিপাতের পর উত্তর ও পশ্চিম রুয়ান্ডায় বন্যা ও ভূমিধসে অন্তত ১২৭ জন মারা গেছে। 

বুধবার দেশটির সরকারি সংবাদমাধ্যম জানিয়েছে, মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। কিভু হ্রদের সীমান্তবর্তী ওয়েস্টার্ন প্রভিন্সে বেশিরভাগ মৃত্যুর ঘটনা ঘটেছে। বন্যার পানিতে বাড়িঘর এবং অবকাঠামো ভেসে গেছে।

আরো পড়ুন>> খেরসনের রাশিয়ার ভয়াবহ হামলায় নিহত ২১, আহত ৪৮

Advertisement

রুয়ান্ডা ব্রডকাস্টিং এজেন্সি (আরবিএ) তাদের ওয়েবসাইটে বলেছে, ‘গত রাতে যে বৃষ্টিপাত হয়েছে তা উত্তর ও পশ্চিম প্রদেশে বিপর্যয় সৃষ্টি করেছে। বর্তমানে, এই প্রদেশগুলোর প্রশাসন ১২৭ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে।’

আরবিএ-এর  টুইটার অ্যাকাউন্টে প্রকাশিত ছবিতে কাদায় তলিয়ে থাকা বাড়ি, ভূমিধসের কারণে বিচ্ছিন্ন সড়ক এবং প্লাবিত ক্ষেত দেখা গেছে।

সূত্র: আল-জাজিরা

ডেইলি-বাংলাদেশ/আরটি
লিংক সফলভাবে কপি হয়েছে!