ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

খেরসনের রাশিয়ার ভয়াবহ হামলায় নিহত ২১, আহত ৪৮

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:২৪, ৪ মে ২০২৩
খেরসনের রাশিয়ার ভয়াবহ হামলায় নিহত ২১, আহত ৪৮
ফাইল ছবি

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে হামলা ও পাল্টা হামলা চলছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নতুন মাত্রা পেয়েছে। এর আগে পুতিনের বাসভবনে ড্রোন হামলা চালায় রাশিয়া। এরই জেরে ইউক্রেনের খেরসনে বড় ধরনের হামলা চালিয়েছে রাশিয়া। 

ইউক্রেনের খেরসনে রাশিয়ার হামলা ২১ জন নিহত হয়েছেন। এবং আহত হয়েছেন আরো ৪৮ জন। নিহতদের সবাই বেসামরিক নাগরিক।

খেরসন শহর ও এর আশপাশের এলাকায় আবাসিক ভবন ও রেল স্টেশনসহ বহু স্থাপনা লক্ষ্য করে বুধবার (৩ মে) চালানো এই হামলায় প্রাণহানির এই ঘটনা ঘটে বলে জানিয়েছে রয়টার্স।

Advertisement

প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার গোলাবর্ষণে বুধবার দক্ষিণ ইউক্রেনের খেরসন শহর এবং এর কাছাকাছি এলাকায় ২১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন। 

বুধবারের এই হামলায় যেসব স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয় তার মধ্যে হাইপারমার্কেট, রেলওয়ে স্টেশন ও ক্রসিং, পেট্রোল স্টেশন এবং আবাসিক ভবনও রয়েছে।

এর আগে ইউক্রেনীয় কর্মকর্তারা বলেছিলেন, রুশ হামলায় এই অঞ্চলের রাজধানী শহর খেরসনে ১২ জন নিহত হয়েছেন। মূলত হামলার পর সেখানকার একটি হাইপারমার্কেটে আগুন লেগে যায়। ঘটনার সময় বহু মানুষ সেখানে তাদের কেনাকাটা করছিলেন। এছাড়া একটি রেলস্টেশনে গোলাবর্ষণের ঘটনায় আরো হতাহতের ঘটনা ঘটে।

আরো পড়ুন>> বিশ্বব্যাংকের প্রধান হচ্ছেন প্রথম ভারতীয় অজয়​ বঙ্গ

এছাড়া রাশিয়ার দখলে থাকা খেরসন অঞ্চলের এলাকা থেকে চালানো হামলায় মূল শহরের বাইরের গ্রামে আরো চারজন নিহত হয়েছেন। নিহত ওই চারজনের মধ্যে তিনজন প্রকৌশলী। হামলার সময় তারা আগের রুশ হামলায় পাওয়ার গ্রিডের ক্ষতি মেরামত করার চেষ্টা করছিলেন।

এদিকে খেরসন শহরের ওই হাইপারমার্কেটের বাইরে মাটিতে রক্ত এবং ধ্বংসাবশেষের স্তূপ পড়ে আছে বলে জানিয়েছেন গণমাধ্যম। হামলায় ওই মার্কেটের প্রবেশদ্বারটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বন্ধ করে দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, হতাহতরা সবাই হাইপারমার্কেটের ক্রেতা বা কর্মী। ইউক্রেনের সামরিক মুখপাত্র সেরহি চেরেভাতি বলেছেন, ‘যখন শত্রুরা যুদ্ধক্ষেত্রে কিছুই অর্জন করতে পারে না, তখন তারা শান্তিপূর্ণ শহরগুলোতে হামলা চালায়।’

রাশিয়া গত সেপ্টেম্বরে ইউক্রেনের যে চারটি অঞ্চলকে রুশ ভূখণ্ডের সঙ্গে যুক্ত করেছিল তার মধ্যে একটি হচ্ছে খেরসন। অবশ্য খেরসনে বুধবারের এই হামলার বিষয়ে মস্কো কোনও মন্তব্য করেনি।

তবে ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আগ্রাসন শুরু করা রাশিয়া বরাবরই ইউক্রেনীয় বেসামরিক নাগরিকদের হামলার লক্ষ্যবস্তু করার বিষয়টি অস্বীকার করে এসেছে। তারা ইউক্রেনের হামলার প্রতিবাদে পাল্টা হামলা চালায়।

সূত্র: রয়টার্স

ডেইলি-বাংলাদেশ/আরটি
লিংক সফলভাবে কপি হয়েছে!