যদিও ইউক্রেনে আগ্রাসনের জেরে বহু আন্তর্জাতিক সংস্থা এরইমধ্যে রাশিয়ায় তাদের কার্যক্রম বন্ধ বা স্থগিত করেছে। মঙ্গলবার (২ মে) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ায় বন্ধ ঘোষণা করে ডেটিং অ্যাপ টিন্ডার। সংস্থাটি বলেছে, তারা আগামী ৩০ জুনের মধ্যে রাশিয়া ছেড়ে যাবে কারণ ‘আমরা মানবাধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।’
.png)
আরো পড়ুন>> ইউক্রেনের সীমান্তের কাছাকাছি রুশ ট্রেনে বিস্ফোরণ
যুক্তরাষ্ট্রের টেক্সাস-ভিত্তিক এই সংস্থাটি তার বার্ষিক ইম্প্যাক্ট প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে। মূলত পরিবেশ, মানবাধিকার এবং সুশাসনের লক্ষ্যগুলো পূরণে সংস্থাটি কীভাবে কাজ করছে এই প্রতিবেদনটি তারই সারসংক্ষেপ।
সংস্থাটি বলেছে, ‘আমাদের ব্র্যান্ডগুলো রাশিয়ায় তাদের পরিষেবাগুলোতে অ্যাক্সেস সীমাবদ্ধ করার জন্য পদক্ষেপ নিচ্ছে এবং চলতি বছরের ৩০ জুনের মধ্যে রাশিয়ান বাজার থেকে নিজেদের প্রত্যাহার সম্পন্ন করবে।’
গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সর্বাত্মক আগ্রাসন শুরু করে রাশিয়ার সামরিক বাহিনী। আর এর প্রতিবাদে হামলার পর থেকেই পশ্চিমা কোম্পানিগুলোর অধিকাংশই রাশিয়ায় তাদের কার্যক্রম বন্ধ বা স্থগিত করেছে। অন্যদিকে চীনা কোম্পানিগুলো রাশিয়ায় তাদের উপস্থিতি প্রসারিত করেছে।
সূত্র: এনডিটিভি