রাজধানী কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন স্থানে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে রাশিয়া। শুক্রবার ভোরে এ হামলার ঘটনা ঘটে। এই হামলার ঘটনায় আরো বেশ কয়েকজন আহত হয়েছেন।
আরো পড়ুন>> সুদানে বাড়ল যুদ্ধবিরতির মেয়াদ, তবুও চলছে সংঘর্ষ
.png)
এ ছাড়া ইউক্রেনের ওমান শহরের সেনা কমান্ডার ইহর তাবুরেটস বলেছেন, শহরের মধ্যাঞ্চলে একটি অ্যাপার্টমেন্ট ভবনে ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে তিনজন নিহত এবং আটজন আহত হয়েছেন।
তবে রাজধানী কিয়েভের কোন কোন স্থানে বিমান হামলা হয়েছে এবং এসব হামলায় কতজন হতাহত হয়েছে তা এখনো বিস্তারিতভাবে জানা যায়নি। এই হামলার ঘটনায় হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে।
সূত্র: বিবিসি