ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইউক্রেনের তিন যুদ্ধবিমান ভূপাতিত করেছে রাশিয়া 

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:২১, ৩ মে ২০২৩
ইউক্রেনের তিন যুদ্ধবিমান ভূপাতিত করেছে রাশিয়া 
ফাইল ছবি

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলছে চরম উত্তেজনা। এরই মধ্যে হামলা ও পাল্টা হামলার মতো ঘটনা ঘটেছে। এর আগে ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে।

এরই জেরে রাশিয়ায় ড্রোন হামলাসহ ব্যাপক হামলা চালায় পশ্চিমা মিত্র দেশ ইউক্রেন। রাশিয়ায় মাত্র একদিনের মধ্যে ইউক্রেনের তিনটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার (২ মে) রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাসেনকোভ এ দাবি করে বলেছেন, ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনের তিনটি বিমান ধ্বংস করেছে। দুটি ইউক্রেনীয় মিগ-২৯ যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে দোনেৎস্ক পিপলস রিপাবলিকের উলইয়ানভকা এবং খেরসন অঞ্চলের মিরোলায়োবভকায়।’

Advertisement

তৃতীয় যুদ্ধবিমানটি ধ্বংস করার ব্যাপারে কোনাসেনকোভ বলেছেন, ‘খেরসন অঞ্চলের ভেলেনতোনস্কি বসতির কাছে ইউক্রেনীয় বিমানবাহিনীর এসইউ-২৫ বিমান ভূপাতিত করা হয়েছে।’

আরো পড়ুন>> যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল ও হামাস

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র দাবি করেছেন রাশিয়ার সেনারা ইউক্রেনের অস্ত্রের গুদাম এবং অন্যান্য যন্ত্রাংশের ওপর আঘাত হেনে সেগুলো ধ্বংস করেছে। এছাড়া হামলা চালিয়ে ইউক্রেনের একশরও বেশি সেনাকে হত্যা করা হয়েছে বলেও দাবি করেছেন তিনি।

মুখপাত্র ইগোর কোনাসেনকোভ জানিয়েছেন, রুশ সেনাদের লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের পাঠানো হিমার্স রকেট লঞ্চার দিয়ে রকেট ছুঁড়েছিল ইউক্রেনীয় বাহিনী। কিন্তু এরমধ্যে ৮টি রকেট ঠেকিয়ে দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, সোমবার (১ মে) ইউক্রেনে আবারো ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। এ দিন জল ও স্থল থেকে ইউক্রেনের সামরিক অবকাঠামো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্রগুলা ছোঁড়া হয়। এর একদিন পরই রুশ প্রতিরক্ষা মন্ত্রণায়ের মুখপাত্র দাবি করেছেন এক দিনের ব্যবধানে ইউক্রেনের তিনটি যুদ্ধবিমান ভূপাতিত করেছেন তারা।

সূত্র: তাস নিউজ

ডেইলি-বাংলাদেশ/আরটি
লিংক সফলভাবে কপি হয়েছে!