অধিকৃত দোনেৎস্ক শহরে ইউক্রেনীয় বাহিনীর পাল্টা হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। এবং আহত হয়েছেন আরো ১৬ জন। শুক্রবার স্বঘোষিত দোনেৎস্ক পিপলস রিপাবলিক (ডিপিআর) এ তথ্য নিশ্চিত করেছেন।
ডিপিআরের সমন্বয় কেন্দ্র বলেছে, ইউক্রেনীয় বাহিনীর ভয়াবহ হামলায় শহরের মধ্যে ৬ জন নারীসহ দুজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আট বছর বয়সি একটি মেয়েও রয়েছে।
.png)
আরো পড়ুন>> আফগানিস্তানে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৬, আহত ১৮
সমন্বয় কেন্দ্র বলেছে, বেশিরভাগ স্ট্রাইক ইউক্রেনের আর্টিলারি দ্বারা হয়েছিল ১৫৫ মিমি শেল ব্যবহার করে কেন্দ্রীয় পেট্রোভস্কি জেলাকে লক্ষ্য করে। তবে এটি দাবি করেছে যে, একাধিক রকেট ব্যবহার করা হয়েছে।
ইউক্রেন বলেছে, রুশ হামলায় উমানের কেন্দ্রীয় শহরে ২৫ জনেরও বেশি লোক নিহত হয়েছেন। ঐ হামলায় আহত হয়েছেন আরো ১৮ জন ইউক্রেনীয়। এই হামলার পরেই দোনেৎস্কে পাল্টা হামলা চালায় ইউক্রেন সেনাবাহিনী।
সূত্র: সিএনএন