ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

আফগানিস্তানে সড়ক দুর্ঘটনায় নিহত ৪, আহত ১০

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:০৭, ৩ মে ২০২৩
আফগানিস্তানে সড়ক দুর্ঘটনায় নিহত ৪, আহত ১০
প্রতীকি ছবি

আফগানিস্তানে ব্যাপক হারে বাড়ছে সড়ক দুর্ঘটনা। এর আগে দেশটিতে ঈদের সময় একটি দুর্ঘটনায় বহু মানুষের প্রাণহানি ঘটে। এবার দেশটিতে ভ্যান চাপায় নিহত হয়েছেন ৪ জন। এবং আহত হয়েছেন আরো ১০ জন।

সড়ক দুর্ঘটনাটি ঘটেছে আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকতিয়া প্রদেশে। বুধবার দেশটির কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। গত পাঁচ দিনে পাকতিয়া প্রদেশে এটি দ্বিতীয় সড়ক দুর্ঘটনা।

প্রাদেশিক প্রশাসনের মুখপাত্র মনিব জাদরান জানিয়েছেন, মঙ্গলবার সন্ধ্যায় প্রাদেশিক রাজধানী গার্ডেজ শহরের বাইরে হালিম কালা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। টেকনিক্যাল ফল্টের কারণে গাড়িটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুই নারীসহ চারজন নিহত এবং আরো ১০ জন আহত হয়।

Advertisement

আরো পড়ুন>> সাজাপ্রাপ্ত দুই হাজারেরও বেশি বন্দিকে ক্ষমা করল মিয়ানমার সরকার

শনিবার পাকতিয়া প্রদেশে একই ধরনের সড়ক দুর্ঘটনায় ১৩ জন যাত্রী আহত হয়েছে। আফগানিস্তানে শুক্রবার থেকে সড়ক দুর্ঘটনায় এক ডজন মানুষ নিহত এবং তিন ডজনের বেশি আহত হয়েছে।

পাহাড়ি ও যুদ্ধ-বিধ্বস্ত আফগানিস্তানে মারাত্মক সড়ক দুর্ঘটনার জন্য বেপরোয়া রাস্তা, যানজটপূর্ণ রাস্তায় বেপরোয়া গাড়ি চালানো এবং ভ্রমণের সময় নিরাপত্তা ব্যবস্থার অভাব দায়ী বলে মনে করছেন বিশ্লেষকরা। এবং চালকদের যথাযথ অভিজ্ঞতা ও প্রশিক্ষণ না থাকায় এমন ঘটনা ঘটে।

সূত্র: সিনহুয়া

ডেইলি-বাংলাদেশ/আরটি
লিংক সফলভাবে কপি হয়েছে!